
প্রতিষ্ঠাতা-প্রধান শিক্ষকের বাণী
প্রিয় অভিভাবক/সুধীজন,
আসসালামু আলাইকুম। আপনাদের পরিবারের সকলের প্রতি আন্তরিক দোয়া রইল। আল্লাহ আপনাদের সর্বদা মঙ্গল দান করুক। অনেক বছর দেরী হলেও আপনাদের একটি যুগোপযোগী প্রতিষ্ঠান দেওয়ার চেষ্টা করছি। যেখানে থেকে পড়ালেখা শেষ করে বের হওয়ার পর, চলার পথে বেকারত্ব দূরীকরণে, নিজে প্রতিষ্ঠিত হতে কখনো অন্য কারোর উপর নির্ভরশীল হওয়ার প্রয়োজন হবে না, ইন-শা-আল্লাহ। দীর্ঘ ২৫ বছর বিভিন্ন প্রতিষ্ঠানের ছেলে-মেয়েদের সর্বোচ্চ রেজাল্ট তৈরী করেছি; এবার নিজ প্রতিষ্ঠানের সর্বোচ্চ মান উন্নয়নে কাজ করার আশা রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
আপনাদের কাছে আকুল আবেদন, প্রতিষ্ঠানে আসুন; আমাদের কার্যক্রম দেখে আমাদেরকে পরামর্শ দিয়ে সাহায্য করুন। সমাজের শিক্ষাবিদ, চিন্তাবিদ, গুণীজন ও সচেতন সুধীমহলের সুচিন্তিত পরামর্শের আলোকে ‘রেডিয়েন্ট মডেল স্কুল’ সকলের নিকট সমাদৃত ও প্রহণযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দেশের শিক্ষা সেবায় নিবেদিত থাকতে পারবেন বলে আমি সংকল্পবদ্ধ ।